সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি প্রাইভেট কার তল্লাশী করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।
২৩ মে রবিবার বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এর নেতৃত্বে বগুড়া শহরতলীর গোদারপাড়া চারমাথা বাস টার্মিনাল ব্রিজ এর পুর্ব পার্শ্বে বগুড়া-সান্তাহার মহাসড়কে একটি প্রাইভেট কার (চট্র মেট্রো-খ-১১-২১১৩) তল্লাশী করে।
এসময় প্রাইভেট কার থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বহনের অভিযোগে চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ মুনছুরাবাদ গ্রামের নাছির উদ্দিনের ছেলে সুমন ওরফে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
