পাটগ্রামে ভুট্টাক্ষেতে পাওয়া গেল বিশালাকার অজগর সাপ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করে এলাকাবাসী।

 

রবিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এক ভুট্টাক্ষেতের নেট জালে সাপটিকে আটক অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

 

জানা গেছে, ঐ এলাকার মোঃ লুতু মিয়া নামে এক ব্যক্তি ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে নেটের জালে আটক অবস্থায় একটি বিশালাকার অজগর সাপ দেখতে পায়। এসময় লুতু মিয়া চিৎকার শুরু করেলে স্থানীয়রা ছুটে এসে ঐ সাপটি আটক করে খাচায় বন্দি করে। সাপটির দৈর্ঘ্য ৫-৬ ফিট ও ওজন প্রায় ৭-৮ কেজি হবে বলে জানা গেছে।

 

তবে এবিষয়ে সাপটি উদ্ধার করার জন্য উপজেলা প্রাণী সম্পদ বিভাগের অফিসে একাধিকবার ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এবিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ঘটনাস্থল গিয়ে সাপটি উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তর হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *