Home দেশের খবর চট্টগ্রাম চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত জামিনে মুক্ত

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত জামিনে মুক্ত

0
102

নজর২৪, চট্টগ্রাম: চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।

 

বুধবার (১৯ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল জেল গেটে।

 

নগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদরিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন।

 

গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যায় ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও ডা. লুচি খানের চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতারর দেখানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here