কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৩

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল- টাঙ্গাইলে মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। বুধবার (১৯ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন মাইক্রোবাস চালক হাসান (৩০), হেলপার ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা ওরফে শামীম (২৮)। অপর যাত্রী মীমকে (২৪) গুরুতর আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম ও আহত মীম স্বামী-স্ত্রী। তাদের বাড়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়।

 

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, ভোরে পাকুল্লা বাসস্ট্যান্ডে একটি কভারভ্যান দাঁড়ানো ছিলো। পরে ঢাকাগামী একটি দ্রুত গতির মাইক্রোবাস পিছন থেকে কভারভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর তিনজন মারা যায়।

 

এ ঘটনায় একজন আহত হয়। আহত ব্যক্তিকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *