মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে সাংসারিক কাজ করতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের লতিফ মিয়ার স্ত্রী কহিনুর বেগম (৩৫) বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সে সময় নিহত কহিনুর বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। সে সময় বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আহত হন।
পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বেলা ১১টায় জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক ইকরামুল হক জানান, বজ্রপাতে নিহত হওয়া নারীর আজকে দুপুরে দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
