Home আলোচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইন ব্রিফিংও বয়কট

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইন ব্রিফিংও বয়কট

0
71

নজর২৪ ডেস্ক- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও তার সম্পর্কে তথ্য না দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যমকর্মীরা।

 

এরপর দুপুরে অপর একটি অনলাইন ব্রিফিংও বয়কট করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

সংবাদ সম্মেলনের সময় সূচি আগে থেকেই গণমাধ্যমকর্মীদের জানিয়ে দিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। সংবাদ সম্মেলনের বিষয় উল্লেখ করা হয়েছিল সাংবাদিক রোজিনা ইসলাম। কিন্তু সংবাদ সম্মেলন শুরুর আগেই তা বয়কট করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

 

এর আগে বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে একই বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু সম্মেলন বয়কট করেন সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও স্বাস্থ্য বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

 

বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বয়কটের ঘোষণা দিলে সংবাদকর্মীরা সভাকক্ষ থেকে বেরিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here