আলোচিত ছাত্রদল নেতা সবুজ সড়ক দুর্ঘটনায় আহত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৩ বছর কারারুদ্ধ থাকার পর মুক্তি পাওয়া সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে।

 

জানা যায়, শনিবার (১৫ মে) বেলা ৩টায় মোটরসাইকেল যোগে শাহজাদপুর থেকে উল্লাপাড়া যাওয়ার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া স্টেশন এলাকায় ক্ষতিগ্রস্থ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তার সফরসঙ্গীদের খবর দিলে তারা এসে সবুজকে মুমুর্ষ আহত অবস্থায় শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পি,পি,ডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক ডা: আল ইমরান।

 

পি,পি,ডি ট্রাস্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আল ইমরান বলেন, দুর্ঘটনার ফলে আমির হোসেন সবুজ মাথায় আঘাত পেয়েছেন। আমরা তার কপালে, হাতে ও দুই পায়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাকে এখনই সঙ্কামুক্ত বলা যাচ্ছেনা, মাথা ও চোখের পরিক্ষানীরিক্ষার পরই বলা যাবে।

 

পি,পি,ডি ট্রাস্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায়ই সবুজ বলেন, দেশের মানুষের ভালোবাসার কারনেই আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। তার অসুস্থতার খবর শুনে খোঁজ নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও উপজেলা বিএনপির আহবায়ক ডঃ এমএ মুহিতকে ধন্যবাদ জানান।

 

এদিকে সবুজের দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তির সংবাদ শুনে শত শত দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা হাসপাতালে ভীর করেন।

 

পরে সবুজকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুরে খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

আমির হোসেন সবুজের পরিবার ও স্ত্রী জান্নাতুল ফেরদৌস ইতি সবুজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, প্রায় ২৩ বছর কারারুদ্ধ থাকার পর গত বছরের ১৭ আগস্ট সিরাজগঞ্জ কারাগার থেকে মুক্তি পান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *