এবারের ঈদে লিজু বাউলা নিয়ে আসছে “দিলে দরদ”

তৌফিকুর রহমান, (ভূঞাপুর, টাঙ্গাইল) প্রতিনিধি: করোনার ভয়াল থাবায় সারা পৃথিবীর মানুষ যখন থমকে আছে। এরই মাঝেও শিল্পীরা চেষ্টা করছে তাদের গান মানুষের মাঝে পৌঁছে দেওয়ার। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় গায়ক লিজু বাউলার নতুন গান “দিলে দরদ”।

 

টাচ এন্টারটেইনমেন্ট এর প্রথম প্রকাশিত গানটি লিখেছেন মাইদুল ইসলাম মুক্তা, গানটি টিউন করেছেন লিজু বাউলা, মিউজিক আয়োজন করেছেন রুশো’স ট্রায়ো এবং গানটির মিউজিক ভিডিও করেছেন মুনজয় রহমান।

 

গানটি সম্পর্কে লিজু বাউলা বলেন, দিলে দরদ গানটি একটি অসাম্প্রদায়িক গান এখানে ধর্ম না খুজে মানুষকে জানার কথা বলা হয়েছে উক্ত গানে মানবতার কথা বলা হয়েছে। বর্তমান সময়ে সারা পৃথিবীতে ধর্ম নিয়ে এক ধরনের হানাহানি চলছে এ সময় গানটি কিছুটা হলেও মানব মনে স্বস্থি আনবে বলে আমার বিশ্বাস।

 

লিজু বাউলা আরো বলেন যে আমার দিলের সম্পূর্ণ দরদ দিয়ে গানটি সুর করা আসা করি গানটি মানুষের দিলে কিছুটা হলেও প্রশান্তি দিবে।

 

দিলে দরদ গানটি লিজু বাউলার নিজস্ব ইউটিউব চ্যানেল Liju Baula তে ঈদের রাত্রী থেকে গানটি পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *