Home দেশের খবর সিলেট সিলেটে মোটরসাইকেল চুরির দায়ে ছাত্রলীগ কর্মী আটক

সিলেটে মোটরসাইকেল চুরির দায়ে ছাত্রলীগ কর্মী আটক

0
107

নজর২৪, সিলেট- সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথপুরের নন্দী গ্রাম থেকে ওই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম রাসেল মিয়া (২২), যিনি চোর চক্রের সদস্য।

 

রাসেল নন্দী গ্রামের গৌছ আলীর ছেলে ও ছাত্রলীগ কর্মী। তিনি সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে একাধিক সূত্র।

 

জানা যায়, গত ৫ মে সন্ধ্যা ৭টার দিকে সিলেটের বালুচর ফোকাস আবাসিক এলাকার আলমগীর নামক ব্যক্তি তার বাসার সামনে নিজের মোটরসইকেলটি (সিলেট মেট্রো-ল-১১-৩৮৩৬) রেখে বাসায় ঢুকেন। এর কিছুক্ষণের মধ্যেই তার মোটরসাইকেলটি চুরি হয়। পরে তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তৎপর হয় শাহপরাণ থানাপুলিশ। ৮ মে জগন্নাথপুর থানার সহযোগিতায় শাহপরাণ থানার এসআই ইবাদ উল্লাহ-এর নেতৃত্বে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার নন্দীগ্রামে রাত দেড়টার দিকে রাসেলের চাচার বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

 

এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আমরা ওই বাসার সিসিটিভির ফুটেজ দেখে এবং চোরের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here