Home দেশের খবর ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

0
65

নজর২৪, টাঙ্গাইল- ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব পার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার গোলচত্বর থেকে শুরু করে এলেঙ্গা বাসস্ট্যান্ডে হয়ে টাঙ্গাইল পর্যন্ত সড়কের প্রায় ৩০ কিলোমিটারে যানজট রয়েছে।

 

দুপুরের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী বেড়েছে যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

 

গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পরিবহন সংকটে পড়েছেন। এতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময়েও গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

 

বৃষ্টি কারণে উভয় লেনে প্রচুর সংখ্যক পণ্যবাহী যানবাহনে মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

 

এলেঙ্গা বাসন্ট‌্যা‌ন্ডে দা‌য়িত্বরত ট্রা‌ফিক পু‌লি‌শের এক সদস‌্য জানান, বি‌কেল থে‌কে মহাসড়‌কে গা‌ড়ির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়‌কে মানু‌ষের সংখ‌্যা বে‌ড়েছে। ইফতা‌রের পর মানু‌ষের সংখ‌্যা আরও বাড়ে। সবাই ঈদে বা‌ড়ি ফির‌তে গা‌ড়ির জন‌্য অপেক্ষা কর‌ছে। যে যেমন যানবাহন পা‌চ্ছেন তা‌তে ক‌রেই বা‌ড়ি ফির‌ছেন।

 

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, সন্ধ‌্যার পর মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গে‌ছে। দূরপাল্লার কোনো বাস চলাচল কর‌ছে না। এলেঙ্গা অং‌শে বহু মানুষ গা‌ড়ির জন‌্য অপেক্ষা কর‌ছে। যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here