আলোকবর্তিকা শাহজাদপুরের ৩০০ দরিদ্র পরিবারে ঈদের আনন্দ ছড়ালো

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুবিধা বঞ্চিত দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকবর্তিকা।

 

সোমবার (১০ মে) সকাল ১০টায় শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে মাস্ক পরিধানের সহিত সামাজিক দূরত্ব মেনে ৩০০ পরিবারের প্রতিনিধির মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের উপদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।

 

জানা যায়, শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষিকা সুমনা শিমু প্রায় ২ বছর পূর্বে অত্র স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অসহায়, দরিদ্র ও দুস্থ্য মানুষের সহযোগীতা করার লক্ষ্যে আলোকবর্তিকা নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।

 

আলোকবর্তিকা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় ব্যাক্তিগত ও ছাত্রদের অর্থায়ানে শিক্ষিকা সুমনা শিমু অসহায় জনগোষ্ঠীকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে আসছে। চলতি রমজান মাসেও তাদের নিজস্ব অর্থায়নে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন।

 

এসময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, আলোকবর্তিকা যেভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেটা ইতিবাচক। আমি এর উ্দ্দোক্তা সুমনা শিমুকে ধন্যবাদ জানাই।

 

সবাই যদি যার যার অবস্থান থেকে এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা সহজ হয়ে যাবে। আলোকবর্তিকা অল্প সময়ে তার কাজের মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সরকারের পাশাপাশি এভাবে সবাই এগিয়ে এলে একটি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়া সম্ভব।

 

আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কলের শিক্ষিকা সুমনা শিমু বলেন, আলোকবর্তিকা প্রতিষ্ঠা করা হয়েছে সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত, দুস্থ্য, দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগীতা করার লক্ষ্যে।
আমাদের সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত করোনা কালীন সহযোগীতা, শীতবস্ত্র বিতরণ, গতবছর ঈদ উপহার বিতরণ, প্রতিদিন ইফতার ও বিভিন্ন রকম সহযোগীতা বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *