নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ ও ইফতার পার্টি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামুলক সংগঠণ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৮ মে) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ বস্ত্র বিতরণ করা হয়।

 

একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।

 

সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের প্রভাষক মো. আলী আক্তার, সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবদুর রহমান, মো. মিজানুর রহমান শাহিন ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুক্তার আহম্মেদ সহ সংস্থার সকল সদস্য বৃন্দ।

 

বিতরণ কালে বক্তরা করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সকলকে মাস্ক পড়ে সর্তক থাকা সহ সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান। বিকেলে সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *