Home জাতীয় পদ্মাসেতুর মেয়াদ বাড়ানোর খবর সত্য নয় : কাদের

পদ্মাসেতুর মেয়াদ বাড়ানোর খবর সত্য নয় : কাদের

0
74

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনার কারণে পদ্মাসেতুর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন করা হয়েছে তা সত্য নয়। আগামী বছরের জুনের মধ্যেই পদ্মাসেতুর কাজ সমাপ্ত হবে এবং যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

 

শুক্রবার (৭ মে) মন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘আজ ঐতিহাসিক ৭ মে। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটি স্মরণীয় দিন। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

 

তিনি বলেন, ‘শেখ হাসিনা কোন অন্যায় করেননি বলে বুকে ছিলে তার অসীম সাহস। এ দেশের মাটি ও মানুষই শেখ হাসিনার রাজনীতির মূল শক্তি। তাই তো কোনো ষড়যন্ত্রই তাকে সেদিন ঠেকিয়ে রাখতে পারেনি।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলেই প্রত্যক্ষ করেছেন ইতিহাসের নানান বাঁকবদল। পিতা মুজিব শেখ হাসিনার রাজনীতির গুরু। পিতার মতোই ভালোবাসেন দেশের মানুষকে।’

 

তিনি বলেন, ‘তাই তো গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে শত বাধা পেরিয়ে বঙ্গবন্ধুকন্যা দেশে এসেছিলেন বলেই সেদিন জনগণের চাপে তত্ত্বাবধায়ক সরকার বাধ্য হয়েছিল নির্বাচন দিয়ে সরে যেতে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here