Home প্রধান খবর রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক, সরকারের কাছে হেফাজতের ৪ দাবি

রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক, সরকারের কাছে হেফাজতের ৪ দাবি

0
67

নজর২৪, ঢাকা- নেতা-কর্মীদের অব্যাহত গ্রেপ্তারের মধ্যে তৃতীয়বারের মতো হেফাজতে ইসলামের সদ্য সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

মঙ্গলবার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন তারা। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বের হন। বৈঠকে তারা হেফাজতের নেতাকর্মীদের মুক্তিসহ ৪ দফা দাবি মন্ত্রীকে জানিয়েছেন।

 

বৈঠক শেষে হেফাজতের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর বলেন, ‘আমাদের দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বাস দিয়েছেন।’

 

দাবিগুলো হলো:

 

১. হেফাজতের গত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেপ্তার আলেম-উলামা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের দ্রুত মুক্তি ব্যবস্থা করা।

 

২. দেশব্যাপী প্রেপ্তার অভিযান এখনও অব্যাহত আছে, ফলে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগি করতে না পেরে আজনা আতঙ্কে দিন পার করছেন আলেম-উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ। আপনার কাছে আবেদন গ্রেপ্তার আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি দেয়া। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গণগ্রেপ্তার চলছে, এতে সাধারণ মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পবিত্র রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের হয়রানি বন্ধ করতে আপনার নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি।

 

৩. ২০১৩ সালে হেফাজতের নেতা-কর্মীদের নামে যেসব মামলা হয়েছিল, সেগুলো প্রত্যাহতার করা।

 

৪. বর্তমান পরিস্থিতিতে কোরআন হাদিসের শিক্ষাকেন্দ্র কওমিমাদ্রাসগুলো সরকারি নির্দেশে বন্ধ রয়েছে। আল্লাহর রহমত পাওয়ার জন্য সেগুলো খুলে দেয়ার ব্যবস্থা করা।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম জিহাদী আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

 

এর আগে ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হেফাজতের প্রতিনিধি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here