ঝালকাঠিতে ট্রাকচাপায় ষাটোর্ধ্ব নারী নিহত

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার ষাটপাকিয়ায় বেপরোয়া গতির ট্রাকচাপায় ষাটর্ধ্ব এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ওই নারীকে বরিশালগামী একটি মালবাহী ট্রাক বরিশাল-ঝালকাঠি সড়কে দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার ওই নারীর মৃত্যু ঘটে।

 

খবর পেয়ে সংশ্লিষ্ট নলছিটি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক ও ওই নারীর লাশ উদ্ধার করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারী পথচারী পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন এমন সময় বরিশালগামী বেপরোয়া গতির ট্রাকটি তাকে চাপা দেয়। এতে নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা এসে দুর্ঘটনাস্থল সড়কে কলাগাছ দিয়ে বেড়িকেট দেওয়াসহ লাশটি কাপড় দিয়ে ঢেকে দেয়।

 

নলছিটি থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ঘাতট ট্রাক ও চালককে আটক করে ওই নারীর লাশ উদ্ধার করেন ওই নারীর নাম সুপিয়া বেগম (৭৫) তার বাড়ী নলছিটির পাওতা গ্রামে। ওই নারী মেয়ের বাড়ী বেড়াতে এসে এ দুঘর্টনায় নিহত হয়। আটক ট্রাক চালক জসিম (৩০)।

 

প্রত্যক্ষদর্শীদের একজন রাহুল মৃধা ও পারভেজ মল্লিক জানান, ট্রাকটি নারীর মাথার ওপর দিয়ে চালিয়ে যাওয়ায় তার মুখমন্ডল পুরোপুরি বিকৃত হয়ে গেছে। ফলে লাশ শনাক্ত করাও কঠিন হয়ে যাচ্ছে। বিকৃত হয়ে গেছে। ফলে লাশ শনাক্ত করাও কঠিন হয়ে যাচ্ছে।

 

এবিষয়ে নলছিটি থানার ওসি আলী অহম্মেদ বলেন, খবর পেয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে ঘাতক ট্রাকটি চালকসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *