বগুড়ায় ধান মাড়াই মেশিন নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে পড়ে মাসুদ (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ২মে রোববার দুপুরে শেরপুর-ধুনট সড়ক সংলগ্ন শালফা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিনপাড়া গ্রামের মৃত ময়নাল মন্ডলের ছেলে মাসুদ দীর্ঘদিন ধরে ধান মাড়াইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২ মে রোববার দুপুর ১২টার দিকে মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের ধান মাড়াই করার জন্য যায়।

 

শেরপুর-ধুনট সড়ক থেকে রাজ্জাকের ধানের খোলা অনেকটা নিচু হওয়ায় ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর প্রয়োজন হয়। ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।

 

এ সময় ধান মাড়াই মেশিনের মালিক মাসুদ মেশিনের নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *