Home দেশের খবর ঢাকা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন

0
59

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: দীর্ঘ এক বছর পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ মে) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এর উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিয়া, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. সাদিকুর রহমান প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজীব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here