Home দেশের খবর চট্টগ্রাম বসুন্ধরা এমডির সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন

বসুন্ধরা এমডির সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন

0
53

নজর২৪, কুমিল্লা- রাজধানীর গুলশানে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে কুমিল্লায় মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ।

 

আজ রোববার (০২ মে) সকাল ১১টার দিকে কুমিল্লার ছাতিপট্টি এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা শাখা এই কর্মসূচি পালন করে।

 

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যথাযথ তদন্ত করে দোষী বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

 

মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরাও সংহতি জানায়।

 

উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাটে থেকে কলেজ ছাত্রী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

 

সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, সায়েম সোবহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। প্রতিমাসে এক লাখ টাকা ভাড়ার বিনিময়ে সায়েম সোবহান মুনিয়াকে ওই ফ্ল্যাটে রেখেছিল। আনভীর নিয়মিত ওই বাসায় যাতায়াত করতো। তারা স্বামী-স্ত্রীর মতো করে থাকতো।

 

মুনিয়ার বোন অভিযোগ করেছেন, তার বোনকে বিয়ের কথা বলে ওই ফ্ল্যাটে রেখেছিল। একটি ছবি ফেসবুকে দেওয়াকে কেন্দ্র করে সায়েম সোবহান তার বোনের ওপর ক্ষিপ্ত হয়। তাদের মনে হচ্ছে, মুনিয়া আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here