Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল

পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল

0
84

আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালট। তাতে সকাল ৯টা পর্যন্ত ৭৯টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৭৩টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

 

পোস্টাল ব্যালটের গণনা অনুযায়ী, এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল। খড়্গপুর সদর, করণদিঘি, হেমতাবাদ, বারুইপুর পূর্ব এবং পশ্চিমেও এগিয়ে রয়েছে তৃণমূল। ঘাটালে এগিয়ে বিজেপি। রায়গঞ্জ এবং কৃষ্ণনগরেও এগিয়ে বিজেপি।

 

প্রবীণ, অসুস্থ মানুষ এবং ভোটকর্মীরাই মূলত পোস্টাল ব্যালটে ভোটদান করেন। আর তার নিরিখে একেবারে গায়ে গায়ে তৃণমূল ও বিজেপি। তবে পোস্টাল ব্যালটের হিসাব দেখে ভোটের ফলাফল বোঝা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। যদিও এই পোস্টাল ব্যালট খানিকটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে তৃণমূলকে।

 

বুথফেরত সমীক্ষায় আগেই তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এসেছে। আট ধাপের নির্বাচনের পর রোববার গণনার পর ফল পাওয়া যাবে।

 

করোনাভাইরাস মহামারির মধ্যেই সভা-সমাবেশে, ভোট গ্রহণ নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। তবে সবকিছু ছাপিয়ে এবার ভোটের ফল দেখার অপেক্ষা। রোববার শুধু পশ্চিমবঙ্গ নয়, ভোটের ফল ঘোষণা হবে অসম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত পদুচেরিতে।

 

পশ্চিমবঙ্গে সরকার গড়তে ২৯৪ আসনের মধ্যে ১৪৮টিতে জয় পেতে হবে। জয়ের জন্য আশাবাদী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here