Home দেশের খবর ঢাকা ধান কাটায় যোগ দিলেন এবার ত্রাণ প্রতিমন্ত্রী

ধান কাটায় যোগ দিলেন এবার ত্রাণ প্রতিমন্ত্রী

0
66

নজর২৪, ঢাকা- দেশের বিভিন্ন এলাকায় সরকারি দল ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পর কৃষকের ধান কেটে দেয়ার কাজে হাত লাগালেন দুর্যোাগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

 

শনিবার (১ মে) বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামের ওই কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কেটে দেন প্রতিমন্ত্রী এবং তার কর্মীরা।

 

জানা যায়, কৃষক জয়নাল আবেদিন শ্রমিক-সংকটে ভুগছিলেন। এতে তিনি ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে শনিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।

 

এ সময় জমির মালিক জয়নাল আবেদীন প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রতিমন্ত্রী নিজে ধান কাটায় স্থানীয় লোকজন ভিড় করেন ওই ধানক্ষেতের আশপাশে। এ সময় প্রতিমন্ত্রীর প্রশংসা করেন এলাকার সর্বস্তরের লোকজন।

 

ধান কেটে এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সর্বত্র ধান কাটা কার্যক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ গতবারের মতো এবারও অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমি আমার সংসদীয় আসন আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নে গরিব চাষিদের ধান কেটে দিয়েছি।’

 

তিনি বলেন, ‘আজ সারা দিন থেকে আমরা ধান কেটেছি। সারা বাংলাদেশে এটা একটা দৃষ্টান্ত এবং উৎসাহের রেফারেন্সের জায়গা হোক।’

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here