Home বিনোদন দ্বিতীয়বার টেস্টেও করোনা পজেটিভ নায়ক আলমগীর

দ্বিতীয়বার টেস্টেও করোনা পজেটিভ নায়ক আলমগীর

0
92

বিনোদন ডেস্ক- দেশের বরেণ্য অভিনেতা আলমগীরের দ্বিতীয় টেস্টেও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি জানান আলমগীরকন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

 

তিনি জানান, গত কয়েকদিন বাবা শারীরিক অবস্থা উন্নতি দেখা গেছে। তাই চিকিৎসকের পরামর্শে গত ২৮ এপ্রিল দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হয়। কিন্তু ফলাফল পজেটিভ এসেছে।

 

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল) থেকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতাল হাসাপাতালে ভর্তি হোন আলমগীর। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

 

আঁখি আলমগীর বলেন, তবে রিপোর্ট পজেটিভ এলেও বাবার শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাই। বাবা যেনো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here