হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেপ্তার

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডি শনিবার বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।

 

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

 

সিআইডির কর্মকর্তা জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসহতার ঘটনায় তিনটি মামলার আসামি জুনায়েদ কাসেমী। তার বিরুদ্ধে সহিংসতায় ইন্ধন দেয়ার তথ্য পাওয়া গেছে।

 

জিজ্ঞাসাবাদ করার জন্য জুনায়েদ আল কাসেমীকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এরপর তাকে আদালতে হাজির করে প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।

 

তবে হেফাজতের সদ্যবিলুপ্ত কমিটিতে জুনায়েদ আল কাসেমীর পদ কী ছিল, তা জানাতে পারেননি সিআইডির এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *