নোয়াখালীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

নজর২৪ ডেস্ক- অবৈধভাবে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার সময় নোয়াখালীর মাইজদী পৌর এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রাহী। তিনি সদর উপজেলার মোল্লা কাঠপট্টির লিটনের ছেলে।

 

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আটক করা হয়।

 

জানা গেছে, মাইজদী পৌর এলাকায় সকাল থেকেই প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিল রাহী। এ সময় স্থানীয়রা তাকে বাধা দিলেও তিনি তার বিক্রি বন্ধ করতে রাজি হননি।

 

এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে এক যুবক পুলিশের সহায়তা চান। পরে খবর পেয়ে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে শিয়ালের মাংসসহ তাকে আটক করে পুলিশ।

 

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *