হাতীবান্ধায় দুস্থদের মাঝে চাল বিতরণ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় গরীব অসহায় পরিবারের মাঝে (ভিজিডি) এর চাল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিধি বজায় রেখে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার (মাস্টার) ও ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা।

 

ইউনিয় পরিষদ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের দুস্থ মোট ১শত ৯৮জন মহিলা পরিবারকে ১ মাসের ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *