Home বিনোদন ইবাদাত ও পরিবার নিয়েই সময় কাটছে চিত্রনায়ক নাদিমুলের

ইবাদাত ও পরিবার নিয়েই সময় কাটছে চিত্রনায়ক নাদিমুলের

0
153

বিনোদন ডেস্ক- তারকাদের ধর্ম পালন নিয়ে তাদের ভক্তদের অনেক কৌতূহল। মুসলিম তারকারাও রোজা রাখেন। ব্যস্ত থাকেন নানা রকম ধর্মীয় প্রার্থনায়। এর ব্যতিক্রম নয় চিত্রনায়ক নাদিমুল ইসলামও। দেশব্যাপী চলমান লকডাউনে ইবাদাত-বন্দেগি করে দিন কাটছে তার।

 

নাদিমুল ইসলাম ২০১৩ সালে পরিচালক কালাম কায়সারের হাত ধরে ‘তোমার সুখই আমার সুখ’ সিনেমার মাধ্যমে চলচিত্রে নাম লেখান। পরবর্তীতে একই পরিচালকের ‘তোমার আছি তোমারই থাকবো’ সিনেমা দিয়ে চিত্রনায়ক নাদিমুল দর্শকদের হৃদয়ে নিজেকে স্থান করে নেন।

 

বর্তমানে তিনি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ। তারমধ্যে আব্দুল মান্নান পরিচালিত ‘কি করে বলবো প্রিয়তমা’ সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। এতে নাদিমের বিপরীতে আছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ও প্রিয়াংকা জামান।

 

এদিকে একই সময়ে মনোয়ার হোসেন ডিপজলের ‘বাংলার হারকিউলিস’ সিনেমার কাজ শেষ করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা মৌ খান।

 

তবে সম্প্রতি করোনার ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস উপলক্ষে বাসাতেই পরিবারের সঙ্গে সময় কাটছে চিত্রনায়ক নাদিমুল ইসলামের।

 

তিনি বলেন, একদিকে রমজান মাস অন্যদিকে করোনার প্রকোপে লকডাউন, এমন অবস্থায় ইবাদাত করেই দিন কাটছে। বাসায় নিয়মিত নামাজ-রোজা করছি। ঈদের পর করোনার প্রকোপ স্বাভাবিক হলেই আবার কাজে ফিরবো ইনশাল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here