Home আলোচিত আনভীরের বিচার চেয়ে বসুন্ধরা সিটির সামনে মানববন্ধন

আনভীরের বিচার চেয়ে বসুন্ধরা সিটির সামনে মানববন্ধন

0
87

নজর২৪, ঢাকা- গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

 

বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে এই কর্মসূচি পালিত হয়।

 

‘এই হত্যাকাণ্ড’ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় উল্লেখ করে সমাবেশে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু বলেন, ‘এটি এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভোগবাদী মনোভাবের ফলাফল। ইতোমধ্যেই হত্যাকারী কার্গো ফ্লাইটে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা দেখছি এই রাষ্ট্র…হত্যাকারীদেরই স্বার্থ রক্ষায় ব্যস্ত।’

 

দেশে ‘এক দেশ দুই নীতি’ ক্রমেই প্রতীয়মান হচ্ছে বলে মনে করেন মিখা পিরেগু। তরুণীর মৃতদেহ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি আনভীরকে ‘গ্রেপ্তার করে বিচার না’ করলে ছাত্র ইউনিয়নে রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা ছাড়াও এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

 

গত ২৬ এপ্রিল সোমবার রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামী করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here