Home দেশের খবর ঢাকা মধ্যরাতে এলেংজানী নদীতে অভিযান; মাটি কাটায় ১১ জনকে কারাদন্ড

মধ্যরাতে এলেংজানী নদীতে অভিযান; মাটি কাটায় ১১ জনকে কারাদন্ড

0
103

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের এলেংজানী নদীতে অবৈধভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায়, মাটি কাটার মূলহোতা মো. উজ্জ্বল মিয়াসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

গত (২৭ এপ্রিল) মঙ্গলবার রাতে, র‍্যাব-১২ এর সহযোগিতায় টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এ সময় টাঙ্গাইল র‍্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযানে মাটি কাটার মুল হোতা, উত্তর তাড়টিয়া এলাকার মো. উজ্জ্বল মিয়াকে ৩ মাস, রায়হানকে ৭ দিন ও বাকী ৯ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে আসামিরা অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলো।

 

এই মাটি কাটার ফলে নদীর উপর ব্রিজ এবং নদীর উভয় কূলের বাড়ি- ঘর ও বিস্তীর্ণ এলাকা, নদী ভাঙ্গনের হুমকিতে ছিলো। অভিযানের ফলে এলাকাবাসী উল্লাস প্রকাশ করে এবং জানায় তাদের ভয়ে কোনো কথা বলতে পারতো না এলাকাবাসী।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম জানান, নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here