মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে আবু রায়হান (৭) নামে এক শিশু বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে৷
বুধবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু আবু রায়হান সদর উপজেলার খাসপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে৷
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশু আবু রায়হান তাদের বসত ঘরে থাকা টেলিভিশনের প্লাগ লাগানোর সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আবু রায়হান মৃত্যুবরণ করেন৷
খবর পেয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে শিশু আবু রায়হানের লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করেন৷
এ ঘটনায় শিশু আবু রায়হানের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের পক্রিয়া চলছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন৷
