শাহজাদপুরে পানিতে ডুবে দরিদ্র বিধবা নারীর মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে রুপবাটি ইউনিয়নের রামখারুয়া গ্রামে সোমবার দুপুরে পানিতে ডুবে রোজিনা খাতুন নামে এক বিধবা মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

 

এলাকাবাসী জানায়, রামখারুয়া গ্রামের মৃত শাহাদত সরকারের স্ত্রী রোজিনা খাতুন বাঘাবাড়ী বড়াল নদীর উপর ব্রিজের নিচে চরের উপর গোবরের জ্বালানি আনতে যায়। পরে ফেরার পথে নৌকা নদীতে ডুবে যায়, তার সঙ্গে থাকা অপর দুই জা’ সাঁতরিয়ে পারের উপর উঠলেও সাঁতার না জানার কারণে হতভাগা রোজিনা পানিতে ডুবে মারা যায়।

 

রামখারুয়ার মরহুম শহীদের ছেলে বাবু জানান, বিধবা রোজিনা খাতুন খুবই সহজ সরল মানুষ ছিল, তার স্বামী জীবিত না থাকায় সে খুবই পরিশ্রম করে সংসার পরিচালনা করত। মৃত রোজিনার তিনজন সন্তান রয়েছে, যারা এখন এতিম হয়ে গেল। মৃত রোজিনার এতিম সন্তানদের হৃদয়বান ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *