Home আন্তর্জাতিক ভারতের পাশে থাকার ঘোষণা বাইডেনের, পাঠাচ্ছেন টিকার কাঁচামাল

ভারতের পাশে থাকার ঘোষণা বাইডেনের, পাঠাচ্ছেন টিকার কাঁচামাল

0
62

আন্তর্জাতিক ডেস্ক- করোনার দাপটে বেসামাল ভারত। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ব্রিটেনের মত দেশগুলো। এবার ভ্যাকসিন তৈরির কাঁচামাল সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

স্থানীয় সময় রোববার এক টুইটবার্তায় এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

তিনি বলেন, ‘করোনা মহামারির শুরুতে আমাদের হাসপাতালগুলো উপচে পড়া রোগীর চিকিৎসা দিতে যখন হিমশিম খাচ্ছিল ঠিক তখনই ভারত সহায়তা নিয়ে এগিয়ে আসে। আমরাও ভারতের এমন জরুরি অবস্থায় তাদের পাশে থাকতে চাই।’

 

দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ইমিলি হর্ন বলেন, ‘ভারতে কোভিডশিল্ড ভ্যাকসিনের প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য জরুরি মেডিক্যাল সামগ্রী পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কর্মীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে থ্যারাপিউটিকস, র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট ও ভ্যান্টিলেটর দ্রুত পাঠানো হবে দেশটিতে।’

 

কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ধসে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন, টিকা, ওষুধ— করোনা সংক্রমণ রোখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেওয়ার পরে আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল ভারত। কিন্তু বাইডেন প্রশাসনের তরফে টিকা তৈরির কাঁচামাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

তার পরেই দেশের জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন বাইডেনের প্রতি। ঠিক দেড় বছর আগের প্রসঙ্গ তোলা হয়। গত এপ্রিলে যখন আমেরিকা হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিল ভারতের কাছে, তখন ৫ কোটি ট্যাবলেট পাঠানো হয়েছিল সে দেশে। কিন্তু যখন তাদের সময় এল, সাহায্য করবে না বলে জানিয়ে দিল আমেরিকা।

 

এমনই সময়ে আমেরিকা বিবৃতি জারি করল ভারতকে সাহায্য করবে বলে। জানানো হয়েছে, আমেরিকা ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে এই অতিমারি মোকাবিলা করতে। টিকা তৈরির কাঁচামালের পাশাপাশি পাঠানো হবে কোভিড চিকিৎসা সরঞ্জামও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here