Home প্রধান খবর হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব ১০ দিনের রিমান্ডে

হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব ১০ দিনের রিমান্ডে

0
173

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পল্টন থানার দুই মামলায় ৭ দিন আর মতিঝিল থানার এক মামলায় ৩ দিন।

 

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

 

জুনায়েদ আল হাবীবের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত রবিবার (১৮ এপ্রিল) ২০১৩ সালের নাশকতার মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সোমবার সেই রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে হাজির করে আরও রিমান্ড আবেদন করা হয়।

 

এর আগে ১৭ এপ্রিল (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বারিধারা থেকে মতিঝিল, রমনা ও লালবাগ বিভাগ গোয়েন্দা পুলিশের যৌথ দল তাকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here