Home আন্তর্জাতিক ভারতে প্রতি চারজনের একজনের করোনা পজেটিভ, একদিনে মৃত্যু ২৮১২

ভারতে প্রতি চারজনের একজনের করোনা পজেটিভ, একদিনে মৃত্যু ২৮১২

0
88

আন্তর্জাতিক ডেস্ক- করোনার থাবায় তছনছ পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি রাজ্য। প্রতিনিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে।

 

গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সক্রিয় রোগীও বাড়তে বাড়তে ২৮ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটা অতিমারি পর্বের সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই খবর দিয়েছে কলকাতার শীর্ষ দৈনিক আনন্দবাজার।

 

সাড়ে ৩ লক্ষ নতুন আক্রান্তের জেরে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও ১ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনায় মৃত্যুহার প্রায় দ্বিগুণ হয়েছে। এক কর্মকর্তা ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে জানান, গত ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হার বেড়েছে ৮৯ শতাংশ। গত ১৮ এপ্রিল দেখা গিয়েছিল, দেশটিতে করোনায় মৃত্যুহার ৪৭ শতাংশ বেড়েছে।

 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়সীমার মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৯১ জন, মারা গেছেন ৮৩২ জন।

 

একদিনে মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি, তৃতীয় অবস্থানে উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫০ জন, উত্তর প্রদেশে ২০৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতের আরো যেসব রাজ্যে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেছে সেগুলো হলো কেরালা, ছত্তিশগড়, গুজরাট ও ঝাড়খণ্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here