Home দেশের খবর বগুড়ায় গাছের ডাল মাথায় পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় গাছের ডাল মাথায় পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

0
214

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে আব্দুল হান্নান (৪৫) নামের এক কাঠব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল রোববার বেলা ১২টার দিকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান জয়পুরহাট জেলার কালাই উপজেলার কন্নিপাড়া গ্রামের বাসিন্দা।

 

জানা গেছে, আব্দুল হান্নানসহ কয়েকজন কাঠ ব্যবসায়ী বগুড়া সদরের শিকারপুর উত্তরপাড়া গ্রামের জিয়া প্রামাণিকের একটি কড়ই গাছ কিনে নেয়। রোববার সকালে তারা গাছ কেটে নেওয়ার জন্য লোকজন নিয়ে আসে।

 

গাছ কাটার সময় একটি মোটা ডাল ভেঙে নীচে থাকা আব্দুল হান্নানের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here