Home প্রধান খবর স্বাস্থ্যবিধি না মানলে আবারো কঠোর লকডাউন: কাদের

স্বাস্থ্যবিধি না মানলে আবারো কঠোর লকডাউন: কাদের

0
119

নজর২৪, ঢাকা- চলমান কঠোর লকডাউন শেষে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যথায় সরকার আবার কঠোর লকডাউন দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

রোববার (২৫ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসবভন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

 

তিনি বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

 

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ (লকডাউন)। নতুন করে আর লকডাউনের মেয়াদ বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

 

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here