Home প্রধান খবর সব মামলায় ইরফান সেলিমের জামিন, মুক্তিতে বাধা নেই

সব মামলায় ইরফান সেলিমের জামিন, মুক্তিতে বাধা নেই

0
127

নজর২৪, ঢাকা- নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগের মামলায় হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। এ ঘটনায় সব মামলাতে জামিন পাওয়ায় তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

 

হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ রোববার (২৫ এপ্রিল) এই আদেশ দেন।

 

আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

 

আদালতের অনুমতি নিয়ে গত ৬ এপ্রিলের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে ইরফানের আইনজীবী। এরপর চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

 

রোববার আপিল বিভাগ আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেয়। ফলে তার জামিন বহাল থাকল বলে জানান ইরফান সেলিমের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

 

তিনি বলেন, ‘এর ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। তার বিরুদ্ধে থাকা বাকি মামলাতেও তিনি জামিনে আছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here