Home দেশের খবর পানির হাউজ ধসে শ্বশুর ও পুত্রবধূ নিহত, আহত ২ শিশু

পানির হাউজ ধসে শ্বশুর ও পুত্রবধূ নিহত, আহত ২ শিশু

0
161

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে অতিরিক্ত চাপে নতুন পানির হাউজ বিস্ফোরণে বাড়ির কর্তা আব্দুর রহমান (৭০) ও তাঁর পুত্রবধূ সাউদা আক্তার (২০) নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও দুই শিশু। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্য বাঁশহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে নিহত আব্দুর রহমান তাঁর বাড়ির উঠোনে পাশে শুধুমাত্র ইট বালু সিমেন্ট দিয়ে ছয় ফুটের একটি নতুন পানির হাউজ তৈরি করেছিলেন। হাউজটি কাঁচা অবস্থায় পানি দিয়ে পরিপূর্ণ করে ব্যবহার করতে শুরু করেন। শুক্রবার দুপুরে হাউজটিতে পানি ব্যবহারের সময় পানির অতিরিক্ত চাপে বিস্ফোরন হয়ে হাউজের দেওয়াল চতুরদিকে ভেঙে পড়ে।

 

এ সময় হাউজটির পাশে ছিলেন বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর ছেলে মামুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার এবং একই পরিবারের আরও দুই শিশু। সে সময় ঘটনাস্থলেই পুত্রবধূ সাউদা আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় শ্বশুর আব্দুর রহমান ও দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুর রহমান মারা যায়।

 

আহত দুই শিশু বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শিশু দু’টি একই পরিবারের আবুল বাশারের ছেলে রাব্বী (১২) ও শাহজাহানের ছেলে রুহান(৮)।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here