ফরিদপুরে বৃষ্টি চেয়ে দু’রাকাত নফল নামাজ আদায়

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে দুই রাকাত নফল নামাজ আদায় করেছে এলাকাবাসী।

 

শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার কাগদী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ নফল নামাজ আদায় করা হয়।

 

স্থানীয়রা জানায়, সালথা উপজেলার কাগদী এলাকায় জমিতে বৃষ্টির জন্য ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। জমির খোলা মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়।

 

এসময়, নফল নামাজ শেষে মোনাজাতও করা হয়। তারা, বৃষ্টি কামনা ও সকল প্রকার বালা-মসিবত থেকে মুক্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *