রায়গঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে এই এই ঘটনা ঘটে। শিশু দুটি হলো উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের মো: সেলিম হোসেনের ছেলে হানজেলা (৫) ও একই গ্রামের আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মণি (৪)।

 

জানা যায়, শুক্রবার পাঙ্গাসী ইউনিয়নের সেলিম হোসেনের ছেলে হানজেলা ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মণি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা পুকুরের গভীর থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় মারা যায়। শিশু দুটির মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

 

শিশু দুটির মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *