হেফাজত নেতা আতাউল্লাহসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের সহকারী সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমেনীসহ তিন জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

 

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- হেফাজত নেতা মাওলানা যোবায়ের ও সদস্য সানাউল্লাহ।

 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ শাখা থেকে জানা যায়, বৃহস্পতিবার তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালে পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *