নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ, ৪ ঘন্টার পর মিলল মরদেহ

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর সাকি জান্নাত (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সাকি জান্নাত।

 

নিখোঁজের পর চকরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকাল সাড়ে ৪টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। সাকি জান্নাত চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড রামপুর মাতব্বর পাড়ার মোরশেদ আলমের মেয়ে।

 

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নামে সাকি। পরে বাড়িতে না ফেরায় খোঁজ নিতে থাকে মা। এক পর্যায়ে তার সাথে গোসল করতে যাওয়া অপর এক শিশু সাকি পানিতে ডুবে গেছে বিষয়টি বলার পর স্থানীয় লোকজন জাল দিয়ে সাকির খোঁজ নিতে থাকে।

 

কিন্তু অনেকক্ষণ খোঁজাখুজির পর সাকির কোন সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে বিকাল সাড়ে ৪টার দিকে শিশু সাকির মরদেহ উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *