টাঙ্গাইলে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনায় মিজানুর রহমান বাবুল (৪২) নামে একজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিষয়টি বুধবার (২১ এপ্রিল) সকালে কালিহাতী থানার এস আই ফজলুর রহমান নিশ্চিত করেছেন। এ ঘটনায় লাবু ও জাহিদ নামে আরো দুই ব্যক্তি আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহত মিজানুর রহমান বাবুল উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে আ. রশিদে ছেলে ও বেহালাবাড়ি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ছিলেন। এ ব্যাপারে নিহতের চাচা জিয়া বাদি হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

স্থানীয়রা জানায়, মিজানুর রহমান বাবুলের দাদি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। ওই জমিতে মাটি ভরাট করেন। জমির পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সাথে নিয়ে মাপ জোক করে মসজিদ নির্মাণ কাজ করেন। মসজিদ ঘর নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতর জায়গা পাবে বলে দাবি করেন।

 

রোববার (১৬ এপ্রিল) কথা কাটাকাটির এ পর্যায়ে ফালু শেখের ছেলে কোরবান, নুরু, মোংলা, আলম, কোরবান আলীর ছেলে ফজলু ইট পাটকেল দিয়ে ডিল ছুড়তে থাকে। এক পর্যায়ে মিজানুর রহমান বাবুলের মাথায় সাবল দিয়ে আঘাত করে। লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

 

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে ভর্তি করে। সেখান থেকে বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে কালিহাতী থানার এস আই ফজলুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *