Home প্রধান খবর টাঙ্গাইলের সাবেক এমপি ছানু মারা গেছেন

টাঙ্গাইলের সাবেক এমপি ছানু মারা গেছেন

0
95

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি শামছুল হক তালুকদার ছানু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার নাতি ফলদা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাকিল মিয়া নজর টুয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দাদা (শামছুল হক তালুকদার ছানু) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে তার অবস্থার অবনতি হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

প্রসঙ্গত, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা শামছুল হক তালুকদার ছানু ১৯৮২ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ১৯৮৬ সনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়। এরপর ২০০৮ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here