Home দেশের খবর লালমনিরহাটে মৃত শিক্ষকের শরীরে করোনা পজেটিভ

লালমনিরহাটে মৃত শিক্ষকের শরীরে করোনা পজেটিভ

0
95

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মৃত্যুর পর নাজির হোসেন ওরফে নয়া মিয়ার (৭৮) নামে এক অবসর প্রাপ্ত শিক্ষকের শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়।

 

নয়া মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদিতমারী স্টেশন রোডস্থ গ্রামীণ ব্যাংক মোড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসরপ্রাপ্ত) ছিলেন।

 

জানা গেছে, গত ১৮ এপ্রিল নয়া মিয়া তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে আদিতমারী উপজেলা স্বাস্থ্য বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর ওই দিনেই দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। এরপর ১৯ এপ্রিল লালমনিরহাট সিভিল সার্জন অফিস রাতে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি লিখিত আকারে নিশ্চিত করে।

 

এছাড়া একই দিনে আদিতমারী উপজেলায় আরও দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়েছে। করোনায় মৃত নয়া মিয়াসহ লালমনিরহাট জেলায় এখন পর্যন্ত মোট ১১ জনের করোনা ভাইরাসে মৃত্যু হলো।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, এখন পর্যন্ত জেলায় ৫ হাজার ৬শত ৬১ জন ব্যক্তির শরীর থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে ৫হাজার ৬শত ৪৬ জনের রিপোর্টে ১হাজার ২৭জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট শনাক্ত হলেও ৯শত ৭৬জন সুস্থ্য হয়ে নিজ বাড়ী ফিরেছেন।

 

অবশিষ্ট ৫১জনের মধ্যে ৩৪জন নিজ বাড়ীতে আইসোলেশনে, ৪জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও লালমনিরহাট সদর হাসপাতালের করোনা ইউনিটে ২জন চিকিৎসাধীন রয়েছে এবং ১১জনের মৃত্যু ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here