Home দেশের খবর ধর্ষণে অন্তঃসত্ত্বা, গর্ভপাত করিয়ে আবার ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ধর্ষণে অন্তঃসত্ত্বা, গর্ভপাত করিয়ে আবার ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

0
92

নজর২৪ ডেস্ক- বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সোমবার (১৯ এপ্রিল) রা‌তে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা রুজুর আবেদন করেন তিনি।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, বি‌য়ের প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ছাত্রলীগ সভাপতি জসীম জোর করে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ ইছাকাঠীতে তরুণীর বাসায় ঢু‌কে তাকে ধর্ষণ ক‌রে। এতে সে গর্ভবতী হ‌য়ে পড়লে জসীম তা‌কে গর্ভপাতের ওষুধ খাওয়া‌তে থা‌কে এবং একপর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে নি‌য়ে গর্ভপাত করায়।

 

এরপর এরকাধিকবার জসীম ঢাকায় হো‌টে‌লে, ওই তরুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নি‌য়েও তাকে ধর্ষণ ক‌রে। এরপর বিয়ের জন্য চাপ দি‌তে থাকলে সর্বশেষ চল‌তি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে রাত কাটিয়ে দুই দিনের মধ্যে বি‌য়ে করার প্রতিশ্রুতি দেয়।

 

দুইদিন পর পুনরায় বি‌য়ের জন্য চাপ দেয়া হলে জসীম ওই তরুণীকে জানায়, সে বি‌য়ে করেছে এবং তাকে বি‌য়ে করা সম্ভব না। এরপর অভিযোগকারী তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন এবং থানায় মামলার আবেদন করেন।

 

অপর একটি সূত্র জানিয়েছে, ওই তরুণী সম্প্রতি নগরীর সাগরেদি‌তে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের জন্য হট্টগোল করেন। এরপরই জসীম অন্য একটি মেয়েকে বিয়ে করেন।

 

তবে ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করে জসিম উদ্দিন বলেন, ওই তরুণী তার আত্মীয়। আর তিনি র‌বিবার পা‌রিবা‌রিক সম্মতি‌তে বিয়ে করেছেন। এরপরই অজ্ঞাত কারণে তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলেছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ফাঁসাতে ওই তরুণীকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগ করিয়েছে।

 

এ ব্যাপা‌রে এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার ব‌লেন, এক তরুণী জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সত্যতা পেলে এজাহার হিসেবে রেকর্ড করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here