শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শরণার্থী মারা যান।
তিনি টেকনাফ (শালবন) রোহিঙ্গা ২৬ নম্বর ক্যাম্পে বি-৬ ব্লকের বাসিন্দা মৃত সিদ্দিকের পুত্র সুলতান (৬৫)। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো: তারিকুল ইসলাম।
তিনি জানান, টেকনাফ (শালবন) রোহিঙ্গা ২৬ নম্বর ক্যাম্পে বি-৬ ব্লকের বাসিন্দা মৃত সিদ্দিকের পুত্র।শরনার্থী সুলতান (৬৫) পেটের টিউমারের চিকিৎসার জন্য প্রায় এক মাস পূর্বে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়।
উক্ত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার অনুমানিক রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সোমবার দুপুরে দিকে তার মৃতদেহ ক্যাম্পে নিয়ে আসা হয়।
স্বাস্থ্য বিধি অনুসরণ করে বাদ আসর মৃতের দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।





