Home দেশের খবর বগুড়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

0
75

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ভাদাইকুড়ি গ্রামে গোসল করতে গিয়ে ১৯ এপ্রিল সোমবার দুপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রী কুমারী করমার (১৩) মৃত্যু হয়েছে।

 

জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুড়ি গ্রামের রুপীনির মেয়ে পেচুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী কুমারী করমা ১৯ এপ্রিল সোমবার দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে শানবান্ধা পুকুরে গোসল করতে যায়।

 

গোসল করার সময় পুকুরের মাঝখানে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। বাড়িতে সময়মত না আসায় লোকজন অনেক খোজাখুজি করে। পরে বেলা আড়াইটার দিকে পুকুরের ভিতরে করমা ভেসে ওঠে।

 

লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে দেখে যে সে মারা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here