Home দেশের খবর চট্টগ্রাম শরণার্থী শিবির থেকে রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

শরণার্থী শিবির থেকে রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

0
68

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের এইচ ব্লক এলকা থেকে রোহিঙ্গা ডাকাত জিয়াউর রহমানকে (৩১) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

 

রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার জিয়াউর রহমান এইচ ব্লকের আলী আহমদের ছেলে।

 

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার তারিকুল ইসলাম জিয়াউর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিয়াউর রহমান রোহিঙ্গা ডাকাত কামাল গ্রুপের সক্রিয় সদস্য। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here