Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চুরি !

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চুরি !

0
116

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে। চোর চক্রটি কমপ্লেক্সের ভিতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি নিয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের ধারণা, চক্রটি কয়েকদিনে এসব মালামাল সরিয়েছে।

 

রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলার পূর্ব পাশের কাঠের দরজা কেটে কেচিগেট এবং গ্লাসের দরজার দুটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ৪৫টি চেয়ার, ৫টি টেবিল, একটি প্রজেক্টর, ৩টি বৈদ্যুতিক ফ্যান, ১টি পানির মোটর ও ২৭টি পানির কল চুরি করে নিয়ে যায়। বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে আজ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি জানান, ২০১৮ সালের ৭ আগস্ট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক কমপ্লেক্সটি উদ্বোধন করেন। ওই সময়ে মুক্তিযোদ্ধা সংসদের কোন কমিটি না থাকায় জেলা প্রশাসক কমান্ডারের দায়িত্ব পালন করেন। বর্তমান সময় পর্যন্ত জেলা প্রশাসকই দায়িত্ব পালন করছেন।

 

উদ্বোধনের পর থেকে নিরাপত্তা প্রহরী না থাকায় কমপ্লেক্সটি অরক্ষিত অবস্থায় ছিলো। তার ধারণা, গত কয়েক দিন ধরে সংঘবদ্ধ চোরেরা এই কান্ড ঘটিয়েছে। এসব মালামাল একদিনে চুরি করা সম্ভব হয়নি। তিনি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ মালামাল উদ্ধারের আহবান জানান।

 

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় সাধারণ ডায়েরি করা হবে। পুলিশ তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে শনাক্ত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here