টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের ৮ এবং ৮ নম্বর ব্রীজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও দুইজনের লাশ পড়া ছিল। ধারনা করা হচ্ছে মোটরসাইকেলটিকে অজ্ঞাত কোন ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে চলে গেছে। এ কারনেই হয়তো দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পুর্ব থানায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *