Home বিনোদন কবরী স্মরণীয় হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

কবরী স্মরণীয় হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

0
104

বিনোদন ডেস্ক- বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেছেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্বল নক্ষত্র। অভিনয় গুণে তিনি দর্শক হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন।

 

এক শোকবার্তায় কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী।

 

গত ৫ এপ্রিল পরীক্ষায় কবরীর করোনা শনাক্ত হয়। সেদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here